সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের নির্দেশ

সরকারি কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের নির্দেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে উদ্বুদ্ধ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম স্বাক্ষরিত এক সরকারি পত্রে এ নির্দেশনার কথা জানানো হয়।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে জারি করা স্মারক অনুযায়ী, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের একটি পত্রের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ ভোটাধিকার নিশ্চিত করতে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা প্রয়োজন। পত্রে নির্বাচন কমিশনের প্রেরিত নির্দেশনার ছায়ালিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।


নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, কর্মস্থলের কারণে ভোটকেন্দ্রে উপস্থিত হতে না পারা সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতেই এই আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।


এর আগে নির্বাচন কমিশন সরকারি ও নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিভিন্ন বিকল্প পদ্ধতি চালুর উদ্যোগ নেয়। তারই ধারাবাহিকতায় আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও কার্যকর করতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জোর দেওয়া হচ্ছে।


বিস্তারিত দেখুন এখানে




Advertisement
Home