নিপোর্টের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিপোর্টের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের রাজস্ব খাতের তিনটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর থেকে নির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। আজ সোমাবার (২২ ডিসেম্বর ২০২৫) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিপোর্টের রাজস্ব খাতভুক্ত নিরাপত্তা প্রহরী, ওয়ার্ড বয় ও অফিস সহায়ক পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা পৃথক তারিখে অনুষ্ঠিত হবে।


নিরাপত্তা প্রহরী পদের লিখিত পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর ২০২৫ (রবিবার) অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা এবং ওয়েস্ট এন্ড হাই স্কুল, আজিমপুর, ঢাকা। পরীক্ষার সময় নির্ধারিত রয়েছে দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট।


ওয়ার্ড বয় পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাসে। এ পরীক্ষার সময়ও নির্ধারিত রয়েছে দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট।


অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ০২ জানুয়ারি ২০০৬ তারিখে, একই কেন্দ্রে এবং একই সময়সূচিতে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে ওয়েবসাইটে পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের নিজ নিজ প্রবেশপত্র সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


বিস্তারিত দেখুন এখানে



Advertisement
Home