জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরোনো ওয়েবসাইট বন্ধ, সকল সেবা নতুন ডোমেইনে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরোনো ওয়েবসাইট বন্ধ, সকল সেবা নতুন ডোমেইনে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট হিসেবে বর্তমানে শুধুমাত্র www.nu.ac.bd ব্যবহার করা হবে। পূর্বে ব্যবহৃত www.nubd.info ওয়েবসাইটটি ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে আর কার্যকর নেই। উক্ত ওয়েবসাইটটির সকল সেবা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ শাহনেওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল, ভর্তি সংক্রান্ত তথ্য, দাপ্তরিক নোটিশ, একাডেমিক নির্দেশনা এবং অন্যান্য সকল তথ্য জানতে কেবলমাত্র www.nu.ac.bd ওয়েবসাইটটি ব্যবহার করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে বিজ্ঞপ্তিতে সবাইকে উল্লিখিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিটি দেখুন এখানে



Advertisement
Home