জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ (২০২৪) পরীক্ষার ফরম ও ফি জমার সময় বর্ধিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ (২০২৪) পরীক্ষার ফরম ও ফি জমার সময় বর্ধিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণ, ডাটা এন্ট্রি ও বিলম্ব ফি-সহ ফি জমার সময়সীমা বর্ধিত করেছে। শিক্ষার্থীরা নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী আবেদন করতে পারবেন।


নতুন সময়সূচি অনুযায়ী, ফরম পূরণ করা যাবে ২ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। ডাটা এন্ট্রি নিশ্চিত করার শেষ তারিখ ৬ ডিসেম্বর, রাত ১১:৫৯ পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে ফি জমার শেষ দিন ৭ ডিসেম্বর, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য নিয়ম ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন এখানে

Advertisement
Home