প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে নিয়োগের প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) এ.এস.এম. সিরাজুদ্দৌহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত ৫২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। অপরদিকে হিসাব সহকারী পদের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত ঢাকার ৫০টি কেন্দ্রে গ্রহণ করা হবে। উভয় পরীক্ষাই ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হবে।


নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের প্রবেশপত্র আগামী ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।


উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পূর্বে জারি করা ৩ অক্টোবর ২০১৬ এবং ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের স্মারক অনুযায়ী এসব পদে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


বিস্তারিত দেখুন এখানে




Advertisement
Home