দুদকের দুই পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

দুদকের দুই পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক পদের শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পরীক্ষা আগামী ৩ জানুয়ারি শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, উপসহকারী পরিচালক ও কোর্ট পরিদর্শক পদের জন্য আয়োজিত এই প্রাথমিক বাছাই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য নির্ধারিত কেন্দ্র অনুযায়ী আসন বিন্যাস করা হয়েছে।


এতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে উপস্থিত থাকতে হবে এবং নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।


বিস্তারিত দেখুন এখানে



Advertisement
Home