জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এ নির্ধারিত ক্যালকুলেটরের মডেল ঘোষণা

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এ  নির্ধারিত ক্যালকুলেটরের মডেল ঘোষণা

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এ পরীক্ষার্থীরা নির্দিষ্ট বৈজ্ঞানিক নন-প্রোগ্রামেবল এবং সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।



বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত বৈজ্ঞানিক ক্যালকুলেটরের মডেল হলো: Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus, এবং Fx-991CW। এছাড়া শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন।


এছাড়াও বিজ্ঞপ্তিতে কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা পরীক্ষা চলাকালীন সময়ে ক্যালকুলেটরের ব্যবহার পর্যবেক্ষণ করবেন।



Advertisement
Home