চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলরের সঙ্গে ইবি ভাইস চ্যান্সেলরের সাক্ষাৎ

চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলরের সঙ্গে ইবি ভাইস চ্যান্সেলরের সাক্ষাৎ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২০ আগস্ট) বিকাল ৩টায় চীনা দূতাবাসে এ সাক্ষাৎকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা সার্টিফিকেট কোর্স চালু করার এবং কনফুসিয়াস সেন্টার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়। কালচারাল কাউন্সিলর এ বছরের নভেম্বরের শুরুতে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনের আগ্রহ ব্যক্ত করেন।

 

২৩ আগস্ট কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 



Advertisement
Home