২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে SSC/সমমান (২০২১–২০২৩) এবং HSC/সমমান (২০২৪–২০২৫) উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
ইউনিটভিত্তিক যোগ্যতা অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরা পৃথক ইউনিটে আবেদন করতে হবে।
এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য শুধুমাত্র ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন (সমমান নির্ধারণ সাপেক্ষে)।
বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে যথাক্রমে ইউনিট A (বিজ্ঞান), ইউনিট B (মানবিক) ও ইউনিট C (বাণিজ্য) ইউনিটে আবেদন করতে পারবে।
ইউনিটভিত্তিক যোগ্যতা:
ইউনিট A (বিজ্ঞান): SSC ও HSC উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম GPA ৩.২৫ এবং মোট GPA কমপক্ষে ৭.০০।
ইউনিট B (মানবিক): দুই পরীক্ষায় ন্যূনতম GPA ৩.০০ এবং মোট GPA কমপক্ষে ৬.০০।
ইউনিট C (বাণিজ্য): দুই পরীক্ষায় ন্যূনতম GPA ৩.০০ এবং মোট GPA কমপক্ষে ৬.২৫।
A Level/GCE-এর ক্ষেত্রে O Level-এ কমপক্ষে ৫টি বিষয়ে পাস এবং A Level-এ কমপক্ষে ৩টি বিষয়ে পাসসহ সর্বনিম্ন ২টি বিষয়ে C গ্রেড থাকতে হবে। অনলাইনে নম্বরপত্র আপলোডের পর সমমান নির্ধারণ কমিটির অনুমোদনক্রমে আবেদন গ্রহণ করা হবে।
আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা GST ভর্তি ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে—
১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ ১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর
১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর
১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর
পরীক্ষার সময়সূচি:
২৭ মার্চ ২০২৬ (শুক্রবার) — সকাল ১১:০০–১২:০০: ইউনিট C (বাণিজ্য)
০৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার) — সকাল ১১:০০–১২:০০: ইউনিট B (মানবিক)
১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) — সকাল ১১:০০–১২:০০: ইউনিট A (বিজ্ঞান)
১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) — বিকাল ৩:০০–৪:০০: আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা
আবেদনের সময়:
১০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০০ টা থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
ফলাফল ও ভর্তি:
প্রতিটি ইউনিটের ফলাফল GST ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন হবে এবং পাশ নম্বর ৩০।
শুধুমাত্র উত্তীর্ণ পরীক্ষার্থীরাই GST গুচ্ছভুক্ত স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের শর্ত পূরণ সাপেক্ষে পছন্দকৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে পারবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটি (২০২৫-২০২৬)–এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন এখানে