ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ



জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।


এ পরীক্ষায় সারা দেশের ৬৫৮টি কেন্দ্রের মাধ্যমে ১ হাজার ৯০৪টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীসহ মোট ১ লাখ ৬০ হাজার ৮১৬ জন অংশগ্রহণ করেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, পরীক্ষায় গড় উত্তীর্ণের হার দাঁড়িয়েছে ৫৪ দশমিক ১৯ শতাংশ।


পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং result.nu.ac.bd-এ প্রবেশ করে নিজ নিজ ফলাফল জানতে পারবেন।



Advertisement
Home