আরও ৪১ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপনে সরকারের অনুমতি

আরও ৪১ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপনে সরকারের অনুমতি

দেশব্যাপী আরো ৪১টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপনের অনুমতি দিয়েছে সরকার। গত ১ ডিসেম্বর আটটি শর্তের ভিত্তিতে মাদরাসা শিক্ষা বোর্ডের মাদরাসা স্থাপন ও পাঠদানের অনুমতি প্রদান কমিটির সভায় এ সুপারিশ করা হয়। শুক্রবার (৫ ডিসেম্বর) বোর্ডের প্রকাশিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।


এছাড়া মাদরাসা প্রতিষ্ঠা ও পরিচালনায় সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। মফস্বল এলাকায় সংরক্ষিত তহবিলে ৭৫ হাজার এবং সাধারণ তহবিলে ২৫ হাজার টাকা, শহর বা পৌর এলাকায় যথাক্রমে ১ লাখ ও ৩০ হাজার টাকা এবং সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৫০ হাজার ও ৫০ হাজার টাকা ব্যাংক হিসাবে জমা রাখতে হবে।


ব্যক্তি মালিকানাধীন মাদরাসার ক্ষেত্রে মফস্বলে ন্যূনতম ১০ লাখ, শহর বা পৌর এলাকায় ১৫ লাখ এবং সিটি কর্পোরেশন এলাকায় ২০ লাখ টাকা ব্যাংকে জমা থাকতে হবে। পাঠাগারে মফস্বল এলাকায় ৫০০টি, শহর বা পৌর এলাকায় ৭৫০টি এবং সিটি কর্পোরেশন এলাকায় ১ হাজার বই রাখতে হবে।


চিঠিতে আরও উল্লেখ করা হয়, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে প্রচলিত নীতিমালার অন্যান্য সব শর্ত প্রতিপালন করতে হবে। কোনো শর্ত লঙ্ঘন হলে বোর্ড বা সরকার যে কোনো সময় অনুমোদন বাতিল করতে পারবে। এছাড়া জমা দেওয়া তথ্য ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট মাদরাসার স্থাপনের অনুমতি বাতিল বলে গণ্য হবে।


বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই ৪১টি মাদরাসার সম্পূর্ণ তালিকা



Advertisement
Home