২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি — ১ম থেকে ৯ম শ্রেণি

২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি — ১ম থেকে ৯ম শ্রেণি

ঢাকা মহানগরীসহ সারাদেশের জেলা সদর ও উপজেলা সদরে অবস্থিত বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে ১ম থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হয়েছে। অনলাইন ফরমের মাধ্যমে ভর্তির আবেদন ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত গ্রহণ করা হবে।


ঢাকা মহানগরী, জেলা সদর উপজেলা ও অন্যান্য উপজেলার উপজেলা সদরে অবস্থিত বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল-কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির জন্য কোনো প্রার্থীকে বিদ্যালয় থেকে ফরম সংগ্রহ করতে হবে না; আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে https://gsa.teletalk.com.bd ঠিকানায়।


ভর্তির আবেদন প্রক্রিয়া ২১ নভেম্বর, ২০২৫ সকাল ১১:০০ টা থেকে শুরু হয়ে ০৫ ডিসেম্বর, ২০২৫ বিকেল ৫:০০ টা পর্যন্ত চলবে। আবেদন ফি ১০০ টাকা, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ব্যবহার করে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে।


প্রার্থীগণ আবেদনকালে মহানগর, জেলা সদর ও উপজেলা সদরের স্কুল তালিকা পাবেন। একাধিক বিদ্যালয় পছন্দের ক্ষেত্রে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় ক্রমানুসারে নির্বাচন করা যাবে। ডাবল শিফট বিদ্যালয়ের উভয় শিফট পছন্দ করলে তা ২টি পৃথক পছন্দ হিসেবে গণ্য হবে।


ভর্তি নীতিমালা অনুযায়ী ১ম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স ৫ থেকে ৭ বছর হতে হবে। জন্ম তারিখের ভিত্তিতে বয়স যাচাই করতে আবেদন ফরমের সাথে অনলাইনে জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত বয়সের সুযোগ থাকবে।


বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যদের সন্তানদেরও ন্যূনতম যোগ্যতা থাকলে ভর্তি সুযোগ থাকবে। তবে পোষ্য বা আত্মীয়-স্বজনের জন্য কোনো আসন সংরক্ষণ থাকবে না।


শিক্ষার্থী নির্বাচনের চূড়ান্ত তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ঘোষণা করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়ম ও ফরম পূরণের নির্দেশিকা পাওয়া যাবে www.dshe.gov.bd ও www.teletalk.com.bd ওয়েবসাইটে।


বিজ্ঞপ্তি দেখুন এখানে



Advertisement
Home