রাজউক উত্তরা মডেল কলেজে প্রভাষক নিয়োগ

রাজউক উত্তরা মডেল কলেজে প্রভাষক নিয়োগ

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত রাজউক উত্তরা মডেল কলেজে বিভিন্ন বিষয়ে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে কলেজ কর্তৃপক্ষ।


রাজধানীর উত্তরা মডেল টাউনের সেক্টর–৬-এ অবস্থিত রাজউক উত্তরা মডেল কলেজে প্রভাষক পদে মোট ১৭ জন নিয়োগ দেওয়া হবে। বিষয়ভিত্তিক শূন্য পদের মধ্যে রয়েছে—বাংলায় ২ জন, ইংরেজিতে ১ জন, পদার্থবিজ্ঞানে ২ জন, রসায়নে ৩ জন, উদ্ভিদবিদ্যায় ১ জন, প্রাণিবিদ্যায় ২ জন এবং গণিতে ৪ জন।


নিয়োগপ্রাপ্তদের জন্য ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারিত হয়েছে ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা। আবেদনকারীদের বয়স ২০২৬ সালের ১৫ জানুয়ারি তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে কলেজে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।


শিক্ষাগত যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স অথবা চার বছরের অনার্স ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে অন্তত দুটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে এবং কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের ইংরেজি মাধ্যমে পাঠদানে দক্ষ হতে হবে।


নিয়োগপ্রাপ্তরা সরকারি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, সিপিএফ, গ্রাচ্যুইটি, গোষ্ঠী বীমা, চিকিৎসা, যাতায়াত ও পোশাক ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন। এ ছাড়া ফর্ম মাস্টার ভাতা এবং কলেজ চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সুবিধাও প্রদান করা হবে।


আবেদন করতে হলে সকল শিক্ষাগত সনদের সত্যায়িত কপি, পাসপোর্ট সাইজের তিন কপি ছবি, অধ্যক্ষ বরাবরে এক হাজার টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার এবং স্বহস্তে লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ও ঠিকানা সম্বলিত ১০ টাকার ডাকটিকিট লাগানো একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করা বাধ্যতামূলক।


আবেদনপত্র আগামী ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, সেক্টর–৬, উত্তরা মডেল টাউন, ঢাকা–১২৩০ ঠিকানায় পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।


লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা দেওয়া হবে না। নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। বিস্তারিত তথ্য কলেজের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে।



Advertisement
Home