গণপূর্ত অধিদপ্তরের ৬৬৯ শূন্য পদের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

গণপূর্ত অধিদপ্তরের ৬৬৯ শূন্য পদের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

গণপূর্ত অধিদপ্তরের অধীন গ্রেড-১৪ থেকে গ্রেড-২০ পর্যন্ত ৮টি ক্যাটাগরির মোট ৬৬৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


সরাসরি জনবল নিয়োগের প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ৩টি ক্যাটাগরির এমসিকিউ (MCQ) টাইপ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পাশাপাশি অবশিষ্ট ৫টি ক্যাটাগরিসহ সব মিলিয়ে ৮টি ক্যাটাগরির প্রার্থীদের জন্য লিখিত পরীক্ষার আয়োজন করা হয়েছে।


বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুসারে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার কেন্দ্র হিসেবে দানিয়া কলেজ, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আবু জর গিফারি কলেজ, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ সরকারি কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ এবং তেজগাঁও মডেল হাই স্কুলসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়েছে। পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিভিন্ন শিফটে অনুষ্ঠিত হবে।


হিসাব সহকারী, নকশাকার, কার্য সহকারী, স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, নিরাপত্তা প্রহরী, মালী ও অফিস সহায়ক—এই পদগুলোর জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। একই প্রবেশপত্র লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য ব্যবহারযোগ্য হবে।


প্রার্থীদের প্রবেশপত্র সংরক্ষণ করার এবং পরীক্ষার দিন প্রিন্ট কপি সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর।


বিস্তরিত দেখুন এখানে



Advertisement
Home