শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের চার পদের লিখিত পরীক্ষা স্থগিত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের চার পদের লিখিত পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণবশতঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন চারটি পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আদালত শাখার উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে, প্রসেস সার্ভার, জমাদার, পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তা প্রহরী পদে আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) বেলা ১১টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা কেন্দ্র নির্ধারিত ছিল খিলগাঁও মডেল কলেজ এবং খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ তবে অনিবার্য কারণবশতঃ এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ণিত পদগুলোর পরীক্ষাসংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।



Advertisement
Home