১৪.১২.২০২৫
বিয়াম ফাউন্ডেশন পরিচালিত বগুড়ার ধুনট উপজেলায় অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী শিক্ষক (ইংরেজি) পদে ১ জন, সহকারী শিক্ষক (গণিত) পদে ২ জন এবং সহকারী শিক্ষক (সাধারণ) পদে ১ জন শিক্ষক নেওয়া হবে।
প্রতিটি পদের জন্য প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি বা সমমান এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম জিপিএ ২.০০ বা দ্বিতীয় শ্রেণি/বিভাগ থাকতে হবে। শিক্ষকতায় পেশাগত প্রশিক্ষণ হিসেবে বি-এড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচিত প্রার্থীদের জন্য ১১তম গ্রেড অনুযায়ী ১২,৫০০ টাকা থেকে ৩০,২০০ টাকা পর্যন্ত বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা অনুযায়ী নিয়মিত ইনক্রিমেন্ট, ভাতা ও অন্যান্য সুবিধাও প্রযোজ্য হবে।
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন, নিউ ইস্কাটন, ঢাকা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টার মধ্যে আবেদন পৌঁছানো বাধ্যতামূলক। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ, দুই কপি ছবি এবং নির্ধারিত ফি সংযুক্ত করতে হবে।
লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, নিউ ইস্কাটন, ঢাকায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ২৬ ডিসেম্বর বিয়াম ফাউন্ডেশনের শিক্ষা শাখা থেকে।
ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।
বিস্তারিত দেখুন এখানে