৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার প্রথম পর্যায়ের সময়সূচি প্রকাশ করেছে। লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ সাধারণ ক্যাডারের ৯৭৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা পিএসসির আগারগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আজ প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএস ২০২৩–এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময়ে পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।


মৌখিক পরীক্ষার সময়সূচি

তারিখ বার সময় প্রার্থীর সংখ্যা রেজিস্ট্রেশন নম্বর (সাধারণ ক্যাডার)

২৮ ডিসেম্বর রোববার সকাল ১০টা  ১১০০০৬৭৫ থেকে ১৮০২৫৯১৭ পর্যন্ত  ১৯৫ জন

২৯ ডিসেম্বর সোমবার সকাল ১০টা ১১০০১৩৭৬ থেকে ১৮০২৫৯৩৬ পর্যন্ত  ১৯৫ জন

৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টা ১১০০০৬৪৩ থেকে ১৮০২৪৮৩২ পর্যন্ত  ১৯৫ জন

৩১ ডিসেম্বর বুধবার সকাল ১০টা ১১০০১৮৬৫ থেকে ১৮০২২৭৮০ পর্যন্ত  ১৯৫ জন



Form-1 জমা না দিলে পরীক্ষা দেওয়া যাবে না


পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেককে কমিশনের ওয়েবসাইট থেকে BPSC Form-1 ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষার সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে ফরম ও কাগজপত্র জমা দিতে হবে।


সতর্ক করে পিএসসি জানিয়েছে, ফরম বা প্রয়োজনীয় কাগজপত্রসহ Form-1 জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে, এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না।


কী কী কাগজপত্র জমা দিতে হবে

বিজ্ঞপ্তি অনুসারে BPSC Form-1 এর সঙ্গে প্রার্থীদের দুই সেট সত্যায়িত কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—

  • তিন কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি, প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত
  • শিক্ষাগত যোগ্যতার সব মূল/সাময়িক সনদ ও মার্কশিটের সত্যায়িত কপি
  • এসএসসি/সমমান সনদ (বয়স প্রমাণের জন্য)
  • চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি উল্লেখ না থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র
  • বিদেশি ডিগ্রিধারীদের সমমান সনদ
  • এমবিবিএস/বিডিএস/ডিডিএম/অন্যান্য বিষয়ের পেশাগত নিবন্ধন সনদ
  • বর্তমান চাকরিজীবীদের ছাড়পত্র
  • ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের প্রযোজ্য সনদ
  • মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনা কোটার ক্ষেত্রে নির্ধারিত মুক্তিযোদ্ধা সনদ
  • জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
  • পুলিশ ভেরিফিকেশন/প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (তিন কপি)

এ ছাড়া appeared হিসেবে আবেদন করা প্রার্থীদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার শুরু ও শেষ হওয়ার তারিখ উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান বা পরীক্ষা নিয়ন্ত্রকের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।


Form-3 অনলাইনে পূরণ বাধ্যতামূলক

মৌখিক পরীক্ষার আগে Teletalk এর নির্দিষ্ট ওয়েব পোর্টাল অথবা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের BPSC Form-3 অনলাইনে বাংলায় পূরণ করে জমা দিতে হবে। কমিশন এ বিষয়ে এসএমএস ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনা দেবে। অনলাইনে জমা দেওয়া Form-3 এর দুই কপি প্রার্থীদের মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে।


সব কাগজপত্র স্ক্যান করে গুগল ফরমেও জমা দিতে হবে

মৌখিক পরীক্ষার আগে প্রার্থীদের সব কাগজপত্র স্ক্যান করে নির্দিষ্ট গুগল ফরমের মাধ্যমে আপলোড করতে হবে। বিজ্ঞপ্তিতে স্ক্যান করা ফাইলটি একক ফাইল আকারে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।


সাক্ষাৎকারপত্র ডাকযোগে দেওয়া হবে না

পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার সাক্ষাৎকারপত্র ডাকযোগে পাঠানো হবে না। প্রার্থীদের নিজ দায়িত্বে পিএসসির ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে হবে। কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী সাক্ষাৎকারপত্রে প্রার্থীকে নিজ হাতে রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষার তারিখ লিখে আনতে হবে। নির্ধারিত তারিখে উপস্থিত না হলে প্রার্থীর মৌখিক পরীক্ষা পরে আর গ্রহণ করা হবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে–কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পিএসসি এ বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।


প্রার্থীদের প্রতি কমিশনের পরামর্শ


  • ফরম পূরণ, সনদ ও ডকুমেন্টস যাচাই–বাছাই
    অনলাইন Form-3 জমা
    গুগল ফরমে স্ক্যান কপি আপলোড
    সাক্ষাৎকারপত্র ডাউনলোড



বিস্তারিত দেখুন  এখানে



Advertisement
Home