ইসলামিয়া হাসপাতালে বড় নিয়োগ

ইসলামিয়া হাসপাতালে বড় নিয়োগ

রায়েরবাগে প্রতিষ্ঠিত ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ খুব শিগগিরই দেশের প্রথম শরীয়াহ–সম্মত হাসপাতাল হিসেবে পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। মানবতার কল্যাণে মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে বিপুল সংখ্যক জনবল নিয়োগ দিচ্ছে।


হাসপাতালের বিভিন্ন দপ্তরে কনসালটেন্ট, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, প্রশাসনিক কর্মকর্তা, মার্কেটিং নির্বাহী, ল্যাব–বায়োকেমিস্ট, ডায়েটিশিয়ান, ফার্মাসিস্ট, নিরাপত্তাকর্মী, সাপোর্ট স্টাফসহ মোট কয়েকশ পদে নিয়োগ দেওয়া হবে। প্রতিটি পদের জন্য স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতা, নিবন্ধন, অভিজ্ঞতা ও দক্ষতা উল্লেখ করা হয়েছে। অধিকাংশ পদের বেতন আলোচনা সাপেক্ষে, এবং কিছু পদে বেতন সীমা ১০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।


পদসমূহ, যোগ্যতা ও বেতনসীমা


০১. কনসালটেন্ট (সকল বিভাগ)

শিক্ষাগত যোগ্যতা: এফসিপিএস/এমএস/এমডি (BMDC তালিকাভুক্ত)।
বেতন: আলোচনা সাপেক্ষে


০২. আবাসিক সার্জন (গাইনি ও জেনারেল সার্জারি) – ০৪ জন

যোগ্যতা: MS/FCPS/DGO; অভিজ্ঞতা ৫ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে


০৩. আবাসিক মেডিকেল অফিসার (RMO) – ০৩ জন

যোগ্যতা: এমবিবিএস; MD/FCPS; RMO হিসেবে ৫ বছর অভিজ্ঞতা।
বেতন: আলোচনা সাপেক্ষে


০৪. ডায়েটিশিয়ান (কনসালটেন্ট) – ০১ জন

যোগ্যতা: Food & Nutrition/ডায়েটিক্স-এ মাস্টার্স; ৩ বছর অভিজ্ঞতা।
বেতন: আলোচনা সাপেক্ষে


০৫. একাউন্টস ম্যানেজার – ০১ জন

যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স/বাণিজ্যে মাস্টার্স; CA/ACCA/CC/CMA অগ্রাধিকার; ট্যাক্স/ভ্যাট জ্ঞান; ৫ বছর অভিজ্ঞতা।
বেতন: আলোচনা সাপেক্ষে


০৬. মেডিকেল অফিসার – ৩০ জন

যোগ্যতা: এমবিবিএস; সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর অভিজ্ঞতা।
বেতন: ৩৪,০০০–৫০,০০০ টাকা


০৭. প্রশাসনিক কর্মকর্তা – হাসপাতাল ০৮ জন/ফার্মেসি ০২ জন

যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর; হাসপাতাল প্রশাসনে ৩ বছর অভিজ্ঞতা; ফার্মেসি ইনচার্জে ৫ বছর অভিজ্ঞতা।
বেতন: ৩০,০০০–৫০,০০০ টাকা


০৮. বায়োকেমিস্ট ও মাইক্রোবায়োলজিস্ট – ০৫ জন

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর; ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন: ২৫,০০০–৪৫,০০০ টাকা


০৯. ইলেকট্রিক ইঞ্জিনিয়ার – ০১ জন

যোগ্যতা: ইলেকট্রিক্যাল ডিপ্লোমা/B.Sc.; ৩ বছর অভিজ্ঞতা।
বেতন: ২৫,০০০–৪৫,০০০ টাকা


১০. মেট্রন/নার্সিং সুপারভাইজার – ০২ জন

যোগ্যতা: নার্সিং-এ স্নাতক; ৫ বছর অভিজ্ঞতা।
বেতন: ৩০,০০০–৬০,০০০ টাকা


১১. মার্কেটিং এক্সিকিউটিভ / PRO – ১৫ জন

যোগ্যতা: স্নাতক; হাসপাতাল মার্কেটিংয়ে ৩ বছর অভিজ্ঞতা।
বেতন: ২০,০০০–৪৫,০০০ টাকা


১২. ওয়ার্ড মাস্টার – ০৪ জন

যোগ্যতা: স্নাতক; ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: ২০,০০০–৪৫,০০০ টাকা


১৩. ওটি ইনচার্জ – ০২ জন

যোগ্যতা: নার্সিং-এ ডিপ্লোমা/স্নাতক; ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন: ২৫,০০০–৪০,০০০ টাকা


১৪. সিনিয়র স্টাফ নার্স – ৩০ জন

যোগ্যতা: নার্সিং-এ ডিপ্লোমা/স্নাতক; ICU/CCU/Dialysis/Cath Lab অভিজ্ঞতা।
বেতন: ২০,০০০–৩৫,০০০ টাকা


১৫. ক্যাথল্যাব টেকনোলজিস্ট – ০২ জন

যোগ্যতা: মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা/স্নাতক; ৩ বছর অভিজ্ঞতা।
বেতন: ২০,০০০–৩৫,০০০ টাকা


১৬. মেডিকেল টেকনোলজিস্ট – ২৫ জন

(Lab, Radiology, Dental, Physiotherapy)
যোগ্যতা: ডিপ্লোমা/স্নাতক; ৩ বছর অভিজ্ঞতা; রেডিওলজিতে CT/MRI/X-Ray অভিজ্ঞতা।
বেতন: ২০,০০০–৩৫,০০০ টাকা


১৭. মেডিকেল এসিস্ট্যান্ট (DMF) – ০৭ জন

যোগ্যতা: BMDC অনুমোদিত ডিপ্লোমা; ৩ বছর অভিজ্ঞতা।
বেতন: ২০,০০০–৩৫,০০০ টাকা


১৮. রিসেপশনিস্ট – ১৫ জন

যোগ্যতা: স্নাতক; হাসপাতালে ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: ১৫,০০০–৩৫,০০০ টাকা


১৯. এইড নার্স – ১০ জন

যোগ্যতা: নার্সিং অ্যাসিস্ট্যান্ট/কেয়ারগিভিং ডিপ্লোমা; ৪ বছর অভিজ্ঞতা।
বেতন: ১৫,০০০–২৫,০০০ টাকা


২০. কম্পিউটার অপারেটর (Lab/Imaging) – ০৫ জন

যোগ্যতা: HSC/স্নাতক; কম্পিউটার দক্ষতা; হাসপাতাল অভিজ্ঞতা অগ্রাধিকার।
বেতন: ১৫,০০০–২৫,০০০ টাকা


২১. টেকনিশিয়ান (স্যাম্পল কালেকশন) – ১২ জন

যোগ্যতা: ন্যূনতম ৩ বছর অভিজ্ঞতা।
বেতন: ১৫,০০০–২৫,০০০ টাকা


২২. অপারেটর (ইসিজি/ইটিটি/ইইজি/ইএমজি) – ০৭ জন

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/প্রশিক্ষণ; ৩ বছর অভিজ্ঞতা।
বেতন: ১০,০০০–২৫,০০০ টাকা


২৩. ফার্মাসিস্ট – ০২ জন

যোগ্যতা: ফার্মেসি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্সে স্নাতক/স্নাতকোত্তর; ৩ বছর অভিজ্ঞতা।
বেতন: ২০,০০০–৪০,০০০ টাকা


২৪. সেলসম্যান (ড্রাগ) – ১০ জন

যোগ্যতা: ফার্মেসি ডিপ্লোমা; B/C গ্রেড নিবন্ধন; ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: ১৫,০০০–২৫,০০০ টাকা


২৫. এ্যাটেনডেন্ট (মহিলা) – ১৫ জন

যোগ্যতা: HSC; ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: ১০,০০০–২০,০০০ টাকা


২৬. বাবুর্চি – ০২ জন

যোগ্যতা: ফুড ডিপ্লোমা; ১০ বছরের অভিজ্ঞতা।
বেতন: ২৫,০০০–৪৫,০০০ টাকা


২৭. সিকিউরিটি ইনচার্জ – ০৩ জন

যোগ্যতা: স্নাতক; সাবেক ডিফেন্স সদস্য; ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: ১৫,০০০–২৫,০০০ টাকা


২৮. ইলেকট্রিশিয়ান – ০৩ জন

যোগ্যতা: ইলেকট্রিক্যাল ট্রেড সার্টিফিকেট; অভিজ্ঞতা প্রয়োজন।
বেতন: ১৫,০০০–৩০,০০০ টাকা


২৯. ড্রাইভার – ০৩ জন

যোগ্যতা: অষ্টম শ্রেণি; বৈধ লাইসেন্স; ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: ১৮,০০০–৩০,০০০ টাকা


৩০. লিফট টেকনিশিয়ান/অপারেটর – ০৭ জন

যোগ্যতা: SSC; ২ বছরের অভিজ্ঞতা।
বেতন: ১৪,০০০–২৫,০০০ টাকা


৩১. প্লাম্বার – ০৩ জন

যোগ্যতা: অষ্টম শ্রেণি; ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: ১৫,০০০–২৫,০০০ টাকা


৩২. ওয়ার্ডবয়/আয়া/ক্লিনার/ক্যান্টিন বয় – ৪০ জন

যোগ্যতা: অষ্টম শ্রেণি; ১ বছরের অভিজ্ঞতা।
বেতন: ১২,০০০–২০,০০০ টাকা


৩৩. সিকিউরিটি গার্ড – ২০ জন

যোগ্যতা: অষ্টম শ্রেণি; ২ বছরের অভিজ্ঞতা।
বেতন: ১৪,০০০–২৫,০০০ টাকা


আবেদনের শর্ত ও প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, প্রয়োজনীয় সনদপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্রসহ খামের ওপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করে আবেদন করতে হবে। ক্রমিক ১ থেকে ২৫ নম্বর পদের আবেদনকারীদের কম্পিউটার ও টাইপিং পরিচালনায় দক্ষতা থাকতে হবে।


আবেদনপত্র পাঠাতে হবে:

মানব সম্পদ উন্নয়ন বিভাগ
ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ
রায়েরবাগ, কদমতলি, ঢাকা–১৩৬২


আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬


ই–মেইলে আবেদন পাঠানোর সুযোগও রয়েছে: [email protected]

এ ছাড়া ওয়েবসাইট **www.ihbdl.com/career**–এ গিয়েও আবেদন করা যাবে।


প্রার্থীদের লিখিত, মৌখিক ও প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। নির্বাচিত প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পরীক্ষার সময় সব সনদের মূলকপি প্রদর্শন করতে হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন, স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।


বিস্তারিত দেখুন এখানে


Advertisement
Home