বাংলাদেশ ব্যাংকের সমন্বিত নিয়োগে সিনিয়র অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের সমন্বিত নিয়োগে সিনিয়র অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি বিভাগের সদস্যভুক্ত ০৯টি ব্যাংক ও ০২টি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ (৯ম গ্রেড) (Job ID-10220) পদে সমন্বিতভাবে ১,৫৫৪টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রিলিমিনারি (MCQ Test) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।


বিগত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে মোট ১৫,০০৩ জন লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হয়েছেন।


পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০:০০টা থেকে ১২:০০টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র ও আসনবিন্যাস বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।


লিখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রিলিমিনারি (MCQ Test) পরীক্ষার প্রবেশপত্রই লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এবং প্রবেশপত্রে কোনো ধরনের লেখা নিষিদ্ধ।


পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এবং বিলম্বজনিত কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।


প্রবেশপত্র ছাড়া কোনো কাগজপত্র, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টকার্ড/ডেবিট বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে বহন করা নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে এবং দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


এছাড়া পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। প্রসম্ভাব্য কারণবশত ফলাফল সংশোধনের প্রয়োজন হলে সেই অধিকার ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় সংরক্ষণ করে।


বিস্তারিত দেখুন এখানে



Advertisement
Home