ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকার পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকার পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ১৪ মার্চ ২০২৪, ২ অক্টোবর ২০২৪ এবং ২১ নভেম্বর ২০২৪ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে পেশকার পদে গত ২৮ নভেম্বর ২০২৫ প্রিলিমিনারি (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকার চারটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে।



নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য রাজধানীর চারটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।


কেন্দ্র ও রোল নম্বর:



১) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা-১২০৮
রোল: ১৯০০০০৫৭ থেকে ১৯০৫০১৭১ পর্যন্ত




২) ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, ধানমন্ডি, ঢাকা-১২০৭
রোল: ১৯০৫০১৯১ থেকে ১৯০৮৩০৯৫ পর্যন্ত




৩) সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও, ঢাকা-১২১৫
রোল: ১৯০৮৩১২১ থেকে ১৯১২৯৫২৩ পর্যন্ত




৪)  তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
রোল: ১৯১২৯৫৩৯ থেকে ১৯১৬০২২২ পর্যন্ত



পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষায় ব্যবহৃত রঙিন প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।


বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন এখানে



Advertisement
Home