৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৪ হাজার ৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ডিসেম্বরের শেষ সপ্তাহে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে পিএসসি তাদের ওয়েবসাইটে ফল প্রকাশ করে।
ফল অনুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৪২ জন প্রার্থী। পিএসসি জানিয়েছে, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। এ সংক্রান্ত বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।
৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। সবচেয়ে বেশি পদ রয়েছে স্বাস্থ্য ক্যাডারে—সহকারী সার্জন পদে ১,৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন।
শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে নিয়োগ পাবেন ৯২০ জন।
এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ এবং গণপূর্ত ক্যাডারে ৬৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
ফল দেখুন এখানে