৪৪তম বিসিএসের ৩,৯৭৭ প্রার্থীকে নন–ক্যাডারে নিয়োগ দেবে পিএসসি

 ৪৪তম বিসিএসের ৩,৯৭৭ প্রার্থীকে নন–ক্যাডারে নিয়োগ দেবে পিএসসি

ক্যাডারে পর্যাপ্ত পদ না থাকায় ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু সুপারিশবঞ্চিত ৩,৯৭৭ প্রার্থীকে নন–ক্যাডার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী এবং লিখিত-মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডারে সুপারিশ পাননি—এমন প্রার্থীদের জন্য নন–ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন–ক্যাডারে মোট ৩,৯৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে নবম গ্রেডে ৫৮৭টি, দশম গ্রেডে ২,৯৭৪টি এবং একাদশ গ্রেডে ৪১৬টি পদ রয়েছে। প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা ও মেধাক্রম অনুযায়ী ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা–২০২৩’ অনুসারে বাছাইপূর্বক সুপারিশ পাবেন।

নন–ক্যাডার পদে নিয়োগে আগ্রহীরা আগামী ৩ জুন সকাল ৬টা থেকে ১৭ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে পিএসসির ওয়েবসাইট (bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd)–এর মাধ্যমে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রয়োজন হলে পিএসসি যৌক্তিক সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে।



Advertisement
Home