জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু ১১ ডিসেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু ১১ ডিসেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। অনলাইনে (EMS) ফরম পূরণের সব কার্যক্রম সম্পন্ন হবে। ৭ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন।  ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলি ও প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ems.nu.ac.bd থেকে সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের পর ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


ফরম জমার সময়সূচি

  • ফরম পূরণের সময়: ১১ ডিসেম্বর ২০২৫ – ৭ জানুয়ারি ২০২৬

  • প্রিন্ট কপি কলেজে জমা: ৮ জানুয়ারি – ১০ জানুয়ারি ২০২৬

  • ডাটা নিশ্চয়ন (কলেজ): ১১ জানুয়ারি – ১২ জানুয়ারি ২০২৬

  • সোনালী সেবার মাধ্যমে ফি জমা: ১৩ জানুয়ারি – ১৫ জানুয়ারি ২০২৬

কলেজে জমা দেওয়া সব কাগজপত্র পরবর্তী পরীক্ষা পর্যন্ত সংরক্ষণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।


পরীক্ষা ফি

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফিসংক্রান্ত তথ্য অনুযায়ী—

  • প্রতি পত্রে ফি ১৫০ টাকা

  • ইন-কোর্স ফি ৪৫০ টাকা

  • মানোন্নয়ন ফি অতিরিক্ত ৬০০ টাকা

  • Conditional Promoted ফি ১৫০০ টাকা

  • ব্যবহারিক পরীক্ষার ফি প্রতি পত্রে ২৫০ টাকা

  • কেন্দ্র ফি ৪৫০ টাকা

এ ছাড়া রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়া শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে ৫ হাজার টাকা অন্তর্ভুক্তি ফি জমা দিতে হবে।


পরীক্ষায় অংশ নেওয়ার শর্ত

২০২২–২৩ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০২৩ সালের প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২য় বর্ষ পরীক্ষায় অংশ নিতে পারবেন। একইভাবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের অনিয়মিত, অকৃতকার্য ও মানোন্নয়ন পরীক্ষার্থীও নির্ধারিত নিয়মে অংশ নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব শিক্ষার্থীকে ২০১৩–১৪ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা পরবর্তীতে জানানো হবে।


অনলাইনে ফরম পূরণ

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ems.nu.ac.bd/student-login) প্রবেশ করে রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে ফরম পূরণ করতে হবে। প্রিন্ট কপি ছবি সংযুক্ত করে কলেজে জমা দিতে হবে। ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন কলেজ কর্তৃপক্ষ সম্পন্ন করবে। কোনো ভুল তথ্য বা ভুল কোড দেওয়ার দায় শিক্ষার্থীর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বিস্তারিত দেখুন এখানে



Advertisement
Home