মেডিকেল ভর্তির প্রবেশপত্র ডাউনলোড শুরু, পরীক্ষা ১২ ডিসেম্বর

মেডিকেল ভর্তির প্রবেশপত্র ডাউনলোড শুরু, পরীক্ষা ১২ ডিসেম্বর

সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। আজ রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ডাউনলোডের শেষ সময় ৯ ডিসেম্বর।


প্রার্থীরা ৯ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত হাজিরা সিট ডাউনলোড করতে পারবেন। ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।


পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

১. ৭ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
২. পরীক্ষার্থীকে বল পয়েন্ট কলম, রঙিন প্রবেশপত্র ও এইচএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

৩. পরীক্ষার হলে মুঠোফোন, ডিজিটাল ডিভাইস, ক্যালকুলেটর, হাতঘড়ি বা পকেট ঘড়ি নিয়ে প্রবেশ নিষিদ্ধ।

৪. সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে সাধারণ ও সংরক্ষিত আসন বণ্টন করা হবে জাতীয়  মেধা ও পছন্দক্রম অনুসারে। সংরক্ষিত আসনে মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে।

৫. নির্বাচিত প্রার্থীর মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে কলেজ নির্ধারণ করা হবে।

৬. পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।


পরীক্ষার পদ্ধতি

ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নে, যা এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।
বিষয়ভিত্তিক নম্বর বণ্টন:

  • জীববিজ্ঞান: ৩০

  • রসায়ন: ২৫

  • পদার্থবিজ্ঞান: ১৫

  • ইংরেজি: ১৫

  • সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি: ১৫

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। পাস নম্বর ৪০।


মেধাতালিকা নির্ধারণ

এসএসসি ও এইচএসসির জিপিএ মিলিয়ে মোট ১০০ নম্বর গণনা করা হবে।

  • এসএসসির জিপিএ × ৮ = ৪০

  • এইচএসসির জিপিএ × ১২ = ৬০

লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ করে মেধাতালিকা তৈরি হবে। ২০২৪ সালের পরীক্ষার্থীদের মোট নম্বর থেকে ৩ নম্বর এবং গত শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি থাকা প্রার্থীর ক্ষেত্রে ৫ নম্বর কেটে মেধাতালিকা করা হবে।



Advertisement
Home