জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষায়  প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, হাত ভাঙা, অটিস্টিক ও নিজে লিখতে অক্ষম শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার নির্দেশনা জারি করেছে।  ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, হাত ভাঙা, অটিস্টিক, পক্ষাঘাতগ্রস্ত বা নিজে লিখতে অক্ষম পরীক্ষার্থীরা প্রবেশপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করতে পারবেন। এছাড়া পরীক্ষায় শ্রুতি লেখক ব্যবহার করতে ইচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত পূরণের কথা জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, শ্রুতি লেখক অবশ্যই এইচএসসি বা এর নিচের শ্রেণির শিক্ষার্থী হতে হবে।

সংযুক্ত করতে হবে যে কাগজপত্র

  1. অধ্যক্ষ কর্তৃক সুপারিশকৃত আবেদনপত্র
  2. শ্রুতি লেখক এইচএসসি বা এর নিচের শ্রেণির শিক্ষার্থী হতে হবে
  3. অটিস্টিক পরীক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তরের সনদের সত্যায়িত কপি ও আইডি নম্বর
  4. শ্রুতি লেখকের অধ্যয়নরত প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সুপারিশকৃত প্রত্যয়নপত্র
  5. পরীক্ষার্থী ও শ্রুতি লেখকের এনআইডির ফটোকপি
  6. রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি
  7. পরীক্ষার্থী ও শ্রুতি লেখকের ১ করে মোট ২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি
  8. পরীক্ষার্থীর অভিভাবকের সম্মতিপত্র


পরীক্ষার্থীদের জরুরি ভিত্তিতে প্রমাণপত্রসহ আবেদন করতে বলা হয়েছে এবং  পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।


আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন



Advertisement
Home