ঢাবিতে অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত

ঢাবিতে অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে চলমান অনার্স ৪র্থ বর্ষ/৮ম সেমিস্টার এবং মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিভাগীয় একাডেমিক কমিটি। সংশ্লিষ্ট অনুষদের ডিনের মতামত, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সমন্বয় এবং সকল পরীক্ষার্থীর সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।


৪ ডিসেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন হলে অবস্থান করতে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক শিক্ষার্থীদের সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে।


এতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সংস্কারমূলক কাজ চলমান রয়েছে। তাই সংস্কার কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকল শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং হলে অবস্থানের বিষয়ে হলে থাকতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে ডাকসু ও হল ছাত্র সংসদ প্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন।



Advertisement
Home